টেকনাফে এক কোটি ৮০ লাখ টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সোমবার (৪ জানুয়ারি) বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে সীমান্তে অবস্থান নেয় বিজিবির একটি টহলদল। রাত সাড়ে ৮টার দিকে এক ব্যক্তিকে কাঁধে বস্তা নিয়ে নাফ নদীর কিনারা হয়ে আসতে দেখা যায়। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি। ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ৬০হাজার পিস ইয়াবা জব্দ করে। যার মূল্য প্রায় এক কোটি ৮০ হাজার টাকা।
এমইউ/এসজে/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত