আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
ফাইল ছবি
পাইপলাইন মেরামতের কারণে রাজধানীর কিছু এলাকায় বুধবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।
তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্বপাশের এলাকা, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পাশ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকায় মঙ্গলবারও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপজনিত সমস্যা নিরসনে মিরপুরের পল্লবী, কালশি এলাকায় বিদ্যমান পুরানো পাইপলাইনের স্থানে নতুন পাইপলাইন স্থাপনের কাজ করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি।
জেএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদের পর সারাবছর ধরে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ
- ২ ঢামেকের বিশ্রামাগারের পেছনে পড়ে ছিল নারীর মরদেহ
- ৩ প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
- ৪ কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশির পরিচয় মিলেছে
- ৫ ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ