উত্তরায় চলন্ত গাড়িতে পুলিশের গুলি
প্রতীকী ছবি
রাজধানীর উত্তরার ৫ নম্বরে সেক্টরে একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়েছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরের দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নং রোডে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কার দাঁড়ানো ছিল। পুলিশের মোবাইল টিম যখন গাড়িটির সামনে যায় তখন হঠাৎ গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে চালক।
তিনি জানান, বিষয়টি সন্দেহজনক হওয়ায় পেছন থেকে ধাওয়া করে পুলিশ। এসময় ওই চালক বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টাকালে উত্তরার ৫ নম্বর সেক্টরে দায়িত্বরত পুলিশ গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়েন ।
আবু বক্কর আরো জানান, গুলি ছুড়ার পর ওই চালক গাড়ি থেকে নেমে পালিয়ে গেলে গাড়িটি জব্দ করে পুলিশ। পরে গাড়িটি তল্লাশি করে বে-আইনি কিছু পায়নি পাওয়া যায়নি। তবে চালকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় গাড়ির মালিককে পুলিশ খুঁজছে বলেও জানান ওসি আবু বক্কর ।
এআর/এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউর সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা
- ৩ পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি
- ৪ নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
- ৫ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ