শেয়ারবাজার থেকে দেড় হাজার কোটি টাকা উধাও
শেয়ার বাজার কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ।
তিনি বলেন, গত ৬ মাসে ছয়টি কোম্পানির শেয়ার উঠা-নামা করছে। কাজেই কারা এই বাজার কারসাজির সঙ্গে জড়িত তা বের করতে হবে। রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
কাজী ফিরোজ রশিদ বলেন, শেয়ার বাজারে গত কয়েক দিনে দেখা যায় তিতাসের শেয়ার হঠাৎ করে ৭৫ টাকা থেকে নেমে ৫০ টাকায় দাঁড়িয়েছে। তিন দিনে ১ হাজার ৫০০ কোটি টাকা নেই। এরপর মানুষ কেন শেয়ার বাজারে বিনিয়োগ করবে? অবিলম্বে বাজার কারসাজিদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠণের দাবি জানিয়ে বলেন, শেয়ার বাজারে আস্থা ফিরিয়ে আনতে অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। কয়েকদিন আগে দেখলাম অ্যানার্জি রেগুলেটরি কমিশন থেকে একটি সার্কুলার জারি করেছে। এতে ডিস্ট্রিবিউশন চার্জ অনেক কমিয়ে দিয়েছে। যার ফলে তিতাস গ্যাসের দর তিন দিনের মধ্যে ৭৫ থেকে ৫০ তে নেমেছে। এতে মানুষের শেয়ার বাজারের প্রতি আস্থা নষ্ট হবে।
এইচএস/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ যুদ্ধ কারও জন্যই লাভজনক নয়: ড. খলিলুর রহমান
- ২ নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ একজনের মৃত্যু
- ৩ সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
- ৪ কিশোরীকে ধর্ষণ-হত্যা: দ্রুত বিচার দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের
- ৫ কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী