দুদক কার্যালয়ে পি কে হালদারের দুই সহযোগী
প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে কানাডায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার (পি কে) হালদারের গ্রেফতার দুই সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হককে দুদক কার্যালয়ে আনা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় দুই জনকে দুদক কার্যালয়ে আনা হয়। রোববার (২৪ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদেরকে গ্রেফতার করে। এরপর তাদেরকে রমনা মডেল থানা হেফাজতে রাখা হয়।
জানা গেছে, পি কে হালদার ওই দুটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের অর্থ সরিয়েছেন, যার সহযোগী হিসেবে উজ্জ্বল ও রাশেদুলও ছিলেন।
দুদক সূত্র জানায়, এই দুজন পি কে হালদারের অন্যতম সহযোগী। অর্থ আত্মসাতে পি কে হালদারকে সহযোগিতা করার পাশাপাশি তারা নিজেরাও প্রায় ৭০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
এসএম/এআরএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ২ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৩ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
- ৪ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ