গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শন করলেন ডাচ রানী
নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানা, একটি ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউজ এবং শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা সকালে টঙ্গীর ভিয়েলা টেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি কারখানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও কারখানা পরিদর্শন করেন। পরে তিনি গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন ও কার্যক্রম পরিদর্শন করেন। সেখান থেকে তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় ঝর্ণা ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউজ পরিদর্শন শেষে দুপুরে ঢাকার উদ্দেশ্যে গাজীপুর ত্যাগ করেন।
এ সময় ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম/এসএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ তেল সংকটে থমকে ওয়াটার ট্যাক্সি, যাত্রীশূন্য টার্মিনাল এখন সেলফি স্পট
- ২ ‘সরকার মব সংস্কৃতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ’
- ৩ জ্বালানি তেলের দাম বাড়ছে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী
- ৪ তেলের অপেক্ষায় কাটছে সময়: কোথাও পাম্প বন্ধ, কোথাও লম্বা লাইন
- ৫ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেওয়া হচ্ছে