করোনা শনাক্তকরণ ল্যাবের সংখ্যা বেড়ে ২০৪
দেশে করোনাভাইরাস শনাক্তে আরও পাঁচটি ল্যাব বেড়েছে। এনিয়ে রাজধানীসহ সারাদেশে ল্যাবের সংখ্যা বেড়ে ২০৪টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে সরকারি ১৩৭টি এবং ৬৭টি বেসরকারি। এগুলোর মধ্যে পিসিআর ল্যাব ১১৬টি, জিন এক্সপার্ট ২৮টি এবং রেপিড অ্যান্টিজেন ৬০টি।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করানো রোগীর মৃত্যু হয়।
শুক্রবার (২৯ জানুয়ারি) পর্যন্ত মোট ৩৬ লাখ ২৭ হাজার ৪১৩টি নমুনা পরীক্ষা এবং ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন করোনা রোগী শনাক্ত হয়।
গত ২৪ ঘন্টায় নয় মাসের মধ্যে সর্বনিম্ন ৭ জন মারা গেছেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন আট হাজার ৯৪ জন।
এমইউ/এএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত