ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

শান্তিনগরে অচেতন উদ্ধার ভবঘুরেকে ঢামেকে মৃত ঘোষণা

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ৩১ জানুয়ারি ২০২১

রাজধানীর পল্টন থানার শান্তিনগর চামেলীবাগ এলাকার ফ্লাইওভারের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তিকে (৫০) উদ্ধার করে পুলিশ। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

পল্টন থানা পুলিশ রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান মিয়া জানান, শান্তিনগর চামেলীবাগ ফ্লাইওভারের পাশে পড়ে থাকার খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। ওই এলাকায় তিনি ঘোরাঘুরি করতেন। তার পরনে ছিল চেক লুঙ্গি ও শার্ট। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

এসএস/এমএস