ষোড়শ সংশোধনী কেন সংবিধান পরিপন্থী নয় : হাইকোর্ট
সংবিধানের ষোড়শ সংশোধনী কেন সংবিধান পরিপন্থী হবে না- জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে রোববার এ আদেশ দেন।
আদেশে মন্ত্রিপরিষদের সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবসহ মোট ৫ জনকে আগামী ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ্যাডভোকেট মনজিল মোরশেদ রিট আবেদনের পক্ষে শুনানি করেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের ৯ আইনজীবী এই রিট দায়ের করেন।
সর্বশেষ - জাতীয়
- ১ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা
- ২ এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র্যাব
- ৪ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না
- ৫ দুবাই ফেরত মেয়ের দেওয়া টাকা খরচ করায় ঝগড়া, অভিমানে মায়ের ‘আত্মহত্যা’