বাবার সঙ্গে দেখা করে প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত
ছবি - বিপ্লব দিক্ষিৎ
জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রাণ ভিক্ষা চাইবেন কি-না তা তাৎক্ষণিভাবে জানাতে পারেনি তার পরিবার। বুধবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাববুর সাংবাদিকদের বলেন, পরিবারের পক্ষ থেকে বাবার (মুজাহিদ) সঙ্গে দেখার করার চেষ্টা করা হবে। তার ইচ্ছার কথা জানালেই কেবল এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
মুজাহিদের ছেলে অভিযোগ করে বলেন, রায়ে আমরা হতাশ, অভিযোগের প্রমাণ মেলেনি, তারপরও ফাঁসি বহাল থাকলো। এতোদিন আইনি প্রক্রিয়া চলছিলো। তাই প্রাণ ভিক্ষার বিষয়ে ভাবা হয়নি।
তবে এ ব্যাপারে এখনো পরিবারের কোন সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মৃত্যুদণ্ডই বহাল রইলো দেশের সর্বোচ্চ আদালতে। রায় কার্যকরে আর আইনি বাধা থাকলো না। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।
এআর/এআরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৩ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৪ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৫ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা