বান্ধবীর বাসায় গলায় ফাঁস, আনসার দলের খেলোয়াড়ের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বাসায় গলায় ফাঁস নেন কামরুল ইসলাম (২৪) নামে আনসার দলের এক খেলোয়াড়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে, সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কামরুল। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
কামরুলের বান্ধবী পরিচয় দেয়া এক নারী অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল পৌনে ৮টার দিকে ঢামেকের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিভা নামের ওই নারী বলেন, কামরুল আনসার টিমের (তায়কোয়ানদো) খেলোয়াড়। ফেডারেশন থেকে দুদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। গত রাতে তিনি আমার বাসায় আসেন। সবাই ঘুমিয়ে গেলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস নেন। বিষয়টি টের পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য কামরুলের বান্ধবী প্রতিভাকে পুলিশ ক্যাম্পে আনা হয়েছে বলেও জানান তিনি।
এসএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪
- ২ চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর না ফেরার দেশে ছেলেও
- ৩ ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের ২২ দফা পরিকল্পনা শ্রম মন্ত্রণালয়ের
- ৪ হোটেল-রেস্টুরেন্টে ৩০ জুনের মধ্যে ন্যূনতম মজুরি বাস্তবায়নের নির্দেশ
- ৫ সেনাবাহিনীর ওপর গুলি: বান্দরবানে অস্ত্র-গোলা উদ্ধার, আটক ১