বুড়িগঙ্গার পাড়ে ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
পুরান ঢাকার ফরাশগঞ্জ থেকে ফরিদাবাদ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীর পুনরায় দখল ঠেকাতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এসময় ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে তিনটি একতলা পাকা ভবন, দুইটি দোতলা ভবন, ১৭টি আধাপাকা ভবন, তিনটি একতলা ভবন, আটটি একতলা আধাপাকা দোকান, চারটি একতলা গোডাউন, ২৫টি টঙঘর উচ্ছেদ করা হয়। এ সময় নদী তীরের দুই একর জমি উদ্ধার করা হয়।
এমএমএ/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ শহীদ মিনারে ঘিরে ১৫ হাজার পুলিশ, থাকছে বোম্ব ডিসপোজাল ইউনিটও
- ২ বছর বছর হয় দোয়া মাহফিল, ৭১ মৃত্যুর বিচার মেলেনি ৭ বছরেও
- ৩ চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং নির্মূল করাই বড় চ্যালেঞ্জ: বাতেন
- ৪ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না
- ৫ ১২টা ১ মিনিটে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান