মুজাহিদের আইনজীবীরা সাক্ষাতের অনুমতি পাননি
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাত করার অনুমতি পাননি মুজাহিদের আইনজীবীরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন মুজাহিদের আইনজীবীরা। কিন্তু কারা কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদেরকে কিছু জানায়নি।
মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর মুজাহিদ টেলিফোনে জাগো নিউজকে বলেন, আমাদের আইনজীবীরা সকালে বাবার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।’
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সাক্ষাৎ চেয়ে আবেদন করেছিলেন মুজাহিদের আইনজীবীরা। আইনজীবী গাজী এইচএম তামিমসহ মোট পাঁচ আইনজীবী সাক্ষাত প্রার্থী টিমে রয়েছেন। তারা হলেন- অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, সাইফুর রহমান মশিউল আলম ও মতিউর রহমান আকন্দ।
এএম/এআরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৩ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৪ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৫ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা