সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর বন্ধ করা উচিত
বিএনপি নেতা সাকা চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছে নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
শুক্রবার সংগঠনটির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়। এর আগেও জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পূর্বে একই আহ্বান জানিয়েছিল এইচআরডব্লিউ।
শুক্রবারের বিবৃতিতে সংগঠনটির এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মারাত্মক অপরাধগুলোর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা ও বিচারের আওতায় আনা গুরুত্বপূর্ণ। কিন্তু সেই বিচার আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে।’
তিনি আরো বলেন, অন্যায্য বিচার প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে না। বিশেষ করে যখন মৃত্যুদণ্ডের মতো শাস্তি দেয়া হয়।
এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৩ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৪ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৫ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা