সাকা-মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন
ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে প্রাণভিক্ষার আবেদন করেছেন।
কেন্দ্রীয় কারাগারে একটি বিশ্বস্ত সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শনিবার সকালে তানভির আহমেদ ও মো. আশরাফ হোসেন নামে দুইজন ম্যাজিস্ট্রেট কারাগারের ভিতরে প্রবেশ করেন। এ দুই ম্যাজিস্ট্রেটের কাছে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের বিষয়টি জানান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাজিস্ট্রেদেরকে কারাগার থেকে বের হতে দেখা যায়নি।
এদিকে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর মুজাহিদ জানিয়েছেন, তার বাবার সঙ্গে তাদের আইনজীবীদের সাক্ষাৎ করার অনুমতি এখন পর্যন্ত পাননি। অনুমতির জন্য আজকেও তারা আবেদন করবেন।
প্রসঙ্গত, বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ডই বহাল রয়েছে। এখন রায় কার্যকরে আর আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন তারা।
এআর/এসকেডি/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৩ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৪ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৫ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা