চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ঝুটের গোডাউন ভস্মীভূত
চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় আগুন লেগে মো. ইসমাইল নামে এক ব্যক্তির টুকরো কাপড়ের (ঝুট) গোডাউন পুড়ে গেছে।
সোমবার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, রাত সাড়ে ১২টার দিকে ওই পোশাক কারখানার বাইরে রাখা টুকরো কাপড়ের স্তুপে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে অন্য একটি টুকরো কাপড়ের গোডাউন পুড়ে যায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিস জানায়, ‘রাত ১টার দিকে আতুরার ডিপো এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বায়েজিদ ও চন্দনপুরা স্টেশনের চারটি গাড়ি। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় সকালের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে।’
আবু আজাদ/এসএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ যাকাত ব্যবস্থা আধুনিক ও সংগ্রহ-বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ করতে কমিটি
- ২ ক্রীড়া ভাতা, কার্ড ও নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর
- ৩ খেলোয়াড়রা রাজনৈতিক নয়, দেশের প্রতিনিধি হোক: প্রধানমন্ত্রী
- ৪ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা
- ৫ ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী