রাজধানীতে হিযবুত তাহরীরের ৩ সদস্য গ্রেফতার
রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩ সদস্যকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সূত্রাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে সূত্রাপুর থানার সুভাষ বোস এভিনিউয়ের ডিআইটি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের।
শনিবার (৬ মার্চ) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান জাগো নিউজকে বলেন, ‘তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিনষ্ট করাসহ দেশকে অস্থিতিশীল করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশ্যে নাশকতামূলক কার্যক্রমের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়েছে।’
গ্রেফতারকৃতরা হলেন- আতিকুর রহমান, মাকসুদুর রহমান ও এস এম সজিব।
ওসি মামুনুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে সাইয়েদ আবুল আ’লা মওদূদীর লেখা ৫টি বই, মাসিক রিপোর্ট-১টি, বার্ষিক রিপোর্ট ১টি, স্পাইরাল বাইন্ডিং করা বই-১টি ও ১টি সাদা প্যাড জব্দ করা হয়।
টিটি/এমএইচআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত