বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
রোববার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। এ সময় স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিদর্শনস্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা।
এ সময় জাতির পিতার আরেক কন্যা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।’
এসইউজে/এমএইচআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাড্ডায় ক্রেতার চাপ থাকলেও নেই ইফতারি সামগ্রীর পসরা
- ২ রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ফুল বিক্রেতা নারীর
- ৩ পরিবারের সঙ্গে প্রথম ইফতার: আনন্দের আলাদা রং
- ৪ চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা, কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযান শুরু
- ৫ এনআইডি সংশোধনে বড় পরিবর্তন এনেছে ইসি, আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে