১৯৬ দেশে বাংলাদেশি পণ্য রফতানি হচ্ছে : বাণিজ্যমন্ত্রী
বর্তমানের মোট ১৯৬টি দেশে বাংলাদেশি পণ্য রফতানি হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, রফতানি বাণিজ্যির গুণগত পরিবর্তন আনতে ও বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে সময়োপযোগী রফতানি নীতি ২০১৫-১৮ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, দেশের মোট রফতানির প্রায় ৮২ শতাংশ অর্জিত হয় তৈরি পোশাক খাত থেকে। চলতি অর্থবছরে এ খাত থেকে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৩৭১ মিলিয়ন মার্কিন ডলার।
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিদেশে ক্ষুদ্র রফতানি করার বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। বিষয়টি পরীক্ষাধীন রয়েছে।
এইচএস/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড