বিস্কুটের প্যাকেটে ১০ হাজার পিস ইয়াবা
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিস্কুটের প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) যাত্রাবাড়ী থানার চৌরাস্তার স্বাদ রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৬) ও মো. নুরুল ইসলাম (৩০)। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যাত্রাবাড়ী চৌরাস্তার স্বাদ রেস্টুরেন্টের সামনে দুই ব্যক্তিকে সন্দেহ করা হয়। তাদের কাছে থাকা প্যাকেটে কী আছে জানতে চাইলে একজন বলেন মিষ্টি আছে। বিস্কুটের প্যাকেটে মিষ্টি আছে শুনে পুলিশের সন্দেহ হয়। এরপর বিস্কুটের বড় প্যাকেট খুলে দেখা যায়, ভেতরে ছোট দুই প্যাকেট বিস্কুট ছাড়া বাকি সব ইয়াবা। এরপর তাদেরকে গ্রেফতার করা হয়।’
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
টিটি/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ২ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৩ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৪ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৫ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা