লালবাগে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর লালবাগ থানাধীন রহমতগঞ্জ লেখার মাঠের পূর্ব পাশ্বে অবস্থিত একটি পলিথিন কারখানায় লাগা অাগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘণ্টাধিক সময় চেষ্টা চালিয়ে রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সোমবার রাত ৮টা ৩৫ মিনিটে রহমতগঞ্জের চুরিহাট্টা হাজি বাল্লু মিয়ার গলিতে অবস্থিত ওই পলিথিন কারখানায় আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ভজেন সরকার জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও পলিথিন কারখানাটির নাম জানাতে পারেননি তিনি। তিনি বলেন, রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে অগ্নিকাণ্ডের কারণ ও কারখানাটির নাম জানানো হবে।
জেইউ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ২ রাতে মন্ত্রিসভা বৈঠক, অনলাইনে ক্লাস ও জ্বালানি চ্যালেঞ্জ থাকছে আলোচনায়
- ৩ তামাক অধ্যাদেশকে আইনে রূপান্তর ও ই-সিগারেট নিষিদ্ধের দাবি
- ৪ ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস
- ৫ তাপমাত্রা বাড়ার পাশাপাশি বইতে পারে মৃদু তাপপ্রবাহ