খাদ্য সচিব নাজমানারা করোনায় আক্রান্ত
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৪ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তবে তার শারীরিক অবস্থা ভালো।
শনিবার (১০ এপ্রিল) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জাগো নিউজকে এ তথ্য জানান।
খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সচিব সুস্থ আছেন, শারীরিক কোনো জটিলতা নেই। বাড়িতে আইসোলেশনে আছেন।
নাজমানারা খানুম প্রশাসনের নারী ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি। বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাজমানারা দেশের প্রথম নারী বিভাগীয় কমিশনার। তিনি এর আগে খাদ্য অধিদফতরের মহাপরিচালকর দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে খাদ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
আরএমএম/এসএস/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নেই স্পিকার-ডেপুটি স্পিকার, কে হবেন প্রথম অধিবেশনের সভাপতি
- ২ বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ৩ রক্তাক্ত পিলখানা: ১৭ বছরেও অমীমাংসিত প্রশ্ন, অপেক্ষা ন্যায়বিচারের
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সচিব মনজুর মোর্শেদ চৌধুরী
- ৫ কোনো জ্যোতিষ-গোয়েন্দা সংস্থাও ভাবেনি বিএনপি এত সিট পাবে: ধর্মমন্ত্রী