চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ মো. রাজিব খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। রাজিবের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আব্দুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরের চকবাজার এলাকা থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
মিজানুর রহমান/এমএসএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক