দুই সপ্তাহ বন্ধ থাকবে ভারত সীমান্ত
ফাইল ছবি
ভারতে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির ক্রমাবনতি হওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে দুই সপ্তাহ পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
রোববার (২৫ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান। তিনি বলেন, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ সীমান্ত বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, মন্ত্রিপরিষদ বিভাগের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারতের সীমান্ত বন্ধ রাখতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এটা বন্ধ হয়ে যাবে। তবে যারা আসবেন তাদের সীমান্তে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সরকারের সিদ্ধান্ত অনুসারে, ভারত সীমান্ত দিয়ে জনচলাচল বন্ধ হয়ে গেলেও পণ্য আমদানি-রফতানি চলবে।
আগে থেকেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ রয়েছে। রোববারের এ সিদ্ধান্তের ফলে তাদের সঙ্গে স্থলপথে চলাচল বন্ধ হয়ে যাবে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, দেশটিতে প্রতিদিনই করোনা শনাক্ত ও সংক্রমণের রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছেন আড়াই হাজারের বেশি মানুষ।
বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনার যে ‘বেঙ্গল ভ্যারিয়েন্ট’ শনাক্ত হয়েছে, তা অত্যন্ত মারাত্মক। এই ভ্যারিয়েন্টের চারদিকে সংক্রমণ করার ৩০০ গুণ ক্ষমতা রয়েছে।
ভারতের এই ডাবল কিংবা ত্রিপল মিউটেশন ভাইরাস যেন কোনোভাবেই দেশে আসতে না পারে সেজন্য সবাইকে সতর্কতা অবলম্বনের কথাও বলে আসছিলেন তারা।
আরএমএম/এইচএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ২ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৩ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৪ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৫ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা