হাজতখানা থেকে পালানো এসআই গ্রেফতার
মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে পালানো রাজধানীর কাফরুল থানার সাবেক উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গোপনে নিজ আইনজীবীর সঙ্গে দেখা করতে আসলে তাকে গ্রেফতার করে সূত্রাপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ডিউটি অফিসার আলমগীর।
এর আগে পুলিশ হেফাজতে নিয়ে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয় কাফরুল থানার সাবেক এই এসআইকে। রোববার বিকেলে আদালতে হাজিরা দেয়ার সময় হাজতখানা থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা দায়ের হয়।
কাফরুল থানা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি কাফরুল থানায় পুলিশ হেফাজতে চাঁদপুরের ফরিদগঞ্জের ব্যবসায়ী ফারুক হোসেনের মৃত্যু হয়। পরিবারের দায়ের করা মামলায় সে সময়ই রেজাউলকে গ্রেফতার করেছিল আদালত।
এআর/একে/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমবে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী
- ২ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
- ৩ ঢাকার সড়ক-ফুটপাতে নির্মাণসামগ্রী, শিগগির অভিযানে নামছে ডিএমপি
- ৪ বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউর সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা