জ্বালানি সচিবের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার এক শোক বার্তায় এ শোক জানান তিনি।
শোক বার্তায় আবু বকর সিদ্দিকের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।
আবু বকর সিদ্দিক ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার ভোররাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৮ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি তার স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
শরীয়তপুর জেলার নড়িয়ার আবু বকর সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন।
একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ পার্বত্য অঞ্চলের উৎসব জাতীয় ঐতিহ্যকে বর্ণ-বৈচিত্র্যে সমৃদ্ধ করেছে
- ২ ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার
- ৩ ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি
- ৪ উচ্চ বেকারত্বের মধ্যেও সরকারি চাকরিতে প্রায় ৫ লাখ পদ শূন্য
- ৫ নেক্সাস পে আপডেটের ফাঁদে ১৩ লাখ টাকা খোয়ালেন বিদ্যুৎ কর্মকর্তা