মিরপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
প্রতীকি ছবি।
রাজধানীর মিরপুরের পল্লবীতে শাহীন উদ্দিন (৩৩) নামে এক যুবককে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ মে) বিকেল ৫টার দিকে মিরপুর ১২ নম্বরের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা- আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে শাহীনকে হত্যা করেছে প্রতিপক্ষরা।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, পল্লবীর ওই এলাকায় শাহীনের সঙ্গে তার প্রতিপক্ষের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এএএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত