শাহজালালে ৩৭ কেজি সোনা উদ্ধার, বিমান জব্দ
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার একটি বিমান থেকে প্রায় ১৯ কোটি টাকা মূল্যের ৩৭ কিলোগ্রাম (কেজি) সোনার বার উদ্ধার করেছে ঢাকা শুল্ক বিভাগ। এ ঘটনায় ওই বিমানটি জব্দ করা হয়েছে।
ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৮ মিনিটে দুবাইয় থেকে ইকে-৫৮৬ এমিরেটস এয়ার ওয়েজের একটি ফ্লাইট আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের এক যাত্রীর সিটের নিচে তল্লাশি চালালে ১৯ কোটি টাকা মূল্যের ৩৭ কিলোগ্রাম (কেজি) সোনার বার পাওয়া যায়।
ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিমানটি জব্দ করা হয়েছে বলে জানান শহীদুজ্জামান সরকার।
এআর/একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড