ডেমরায় আ.লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীর ডেমরার পশ্চিম সানারপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক গিয়াসের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর তদন্ত) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজুল ইসলাম জানান, পশ্চিম সানারপাড়ার একটি বাগানের ভেতর লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে এলাকাবাসী খবর দেয়। তবে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
জেইউ/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়
- ২ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ৩ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৪ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৫ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত