মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
মাদারীপুরে সুগন্ধা পরিবহনের একটি বাস সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন। আজ রবিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান।
তিনি বলেন, বরিশাল থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকা যাচ্ছিল। বেলা পৌনে ২টার দিকে ঘটকচর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি চাম্বল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকা যাচ্ছিল। বেলা পৌনে ২টার দিকে ঘটকচর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। হাসপাতালে নেয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ নারী হয়রানি প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে হবে বিশেষ সেল
- ২ হাম যে পর্যায়ে আছে, কমতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৩ তেলের জন্য হাহাকার, লাইনে পুড়ছে সময়, অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা
- ৪ ৯৯৯-এ ফোন, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশু উদ্ধার
- ৫ চোর বা ডাকাত ধরা পড়লে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না