এন আই খান এখনও শিক্ষা সচিব!
শিক্ষা সচিব নজরুল ইসলাম খান (এন আই খান) অবসরে গিয়েও সচিব পদে এখনো বহাল রয়েছেন! পাঁচদিন আগে তিনি অবসরে গেলেও এখনো শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে সচিব পদে তার নাম শোভা পাচ্ছে।
বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাসহ দেশকে ডিজিটাল করার কাজ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য আপডেট না করায় অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষামন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, গত ৩০ নভেম্বর শিক্ষা সচিব অবসরে গেছেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছেন। তারপরও তথ্য আপডেট না করা সংশ্লিষ্ট বিভাগের দৈন্যতা ছাড়া আর কিছু নয়।
এনএম/এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ পার্বত্য অঞ্চলের উৎসব জাতীয় ঐতিহ্যকে বর্ণ-বৈচিত্র্যে সমৃদ্ধ করেছে
- ২ ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার
- ৩ ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি
- ৪ উচ্চ বেকারত্বের মধ্যেও সরকারি চাকরিতে প্রায় ৫ লাখ পদ শূন্য
- ৫ নেক্সাস পে আপডেটের ফাঁদে ১৩ লাখ টাকা খোয়ালেন বিদ্যুৎ কর্মকর্তা