চট্টগ্রামে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
প্রতীকী ছবি
শাশুড়ির বকুনিতে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় নাসরিন আক্তার (২১) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার (১২ জুন) দুপুর ৩টার দিকে থানার মইজ্জার টেক এলাকার মাইজা ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নাসরিন আক্তার ওই এলাকার বাসিন্দা মো. আলামিনের স্ত্রী বলে জানা গেছে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানা এলাকা থেকে বিষপানে আহত এক গৃহবধূকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাতে তিনি আরও বলেন, স্বামীর বাসায় শাশুড়ি বকুনি দিলে রাগ করে ওই গৃহবধূ বিষপান করেন।
এমআরএম/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম প্রেস ক্লাবের সমস্যার সমাধান হবে গঠনতান্ত্রিক উপায়ে
- ২ জনতার জাগরণ: স্বাধীনতার পথে বাঙালির দৃঢ় অঙ্গীকার
- ৩ উত্তরায় অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি, অস্ত্রসহ গ্রেফতার ৩
- ৪ ইসলামের দুশমনরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ধর্মমন্ত্রী
- ৫ সরকারে থাকা অবস্থায় দুর্নীতি করিনি, কাউকে করতেও দেইনি: আসিফ নজরুল