কলেজে ভর্তিতে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
একাদশ শ্রেণীর ভর্তিতে অতিরিক্ত ফি আদায় করলে কলেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে প্রথমত কলেজগুলোকে সতর্ক করা হবে। না মানলে তদন্ত করে ব্যবস্থা নেব। চলতি শিক্ষাবর্ষে রাজধানীসহ সারা দেশে কলেজগুলোতে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ভর্তি নীতিমালায় কলেজগুলোতে ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেভাবে নিতে হবে। কিন্তু ভর্তি নীতিমালায় বিভিন্ন নির্দেশনা থাকলেও অধিকাংশ কলেজ কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না। রাজধানীর নামী কলেজগুলোও নীতি মানছে না। অতিরিক্ত ফি কেউ আদায় করবে না, কলেজের প্রিন্সিপাল-শিক্ষক-পরিচালনা পর্ষদ সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম, বলেন শিক্ষামন্ত্রী।
এর আগে কলেজ ভর্তিতে অতিরিক্ত ফি গ্রহণ করা হলেও মন্ত্রণালয়ের উদ্যোগে তা ফেরত নেয়া হয়। শিক্ষামন্ত্রী বলেন, আগে যারা অতিরিক্ত ফি নিয়েছিল তাদের কাছে ফেরত নিতে পেরেছি। এবারও বেশি নিলে ফেরত দিতে হবে। গায়ের জোরে অতিরিক্ত অর্থ নেয়া যাবে না। নাহিদ বলেন, শিক্ষমন্ত্রণালয় নীতিমালা কাজ শেষ করে মন্ত্রিসভায় জমা দিয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ নারী হয়রানি প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে হবে বিশেষ সেল
- ২ হাম যে পর্যায়ে আছে, কমতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৩ তেলের জন্য হাহাকার, লাইনে পুড়ছে সময়, অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা
- ৪ ৯৯৯-এ ফোন, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশু উদ্ধার
- ৫ চোর বা ডাকাত ধরা পড়লে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না