লাইকি-বিগো লাইভে প্রতারণা, চীনা নাগরিক গ্রেফতার
লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপ লাইকি ও বিগো লাইভের মাধ্যমে অবৈধভাবে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চীনা নাগরিকসহ কয়েকজন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইউনিট।
শনিবার (১২ জুন) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির একজন কর্মকর্তা।
তিনি বলেন, শনিবার রাজধানীতে অভিযান চালিয়ে লাইকি ও বিগো লাইভের মাধ্যমে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়া একটি চক্রের কয়েকজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একটি টিম। এসব অ্যাপ ব্যবহারে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন।
এ বিষয়ে রোববার (১৩ জুন) দুপুরে সিআইডির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
সিআইডি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের ব্যাংক অ্যাকাউন্টে মাসে ৫০ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।
টিটি/এমএইচআর
সর্বশেষ - জাতীয়
- ১ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ২ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৩ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
- ৪ খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর
- ৫ হলি আর্টিসান হামলার ১০ বছর: জাপানি নাগরিকদের নিরাপত্তা জোরদারের অনুরোধ