চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে ২১ দালাল আটক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ দালালকে আটক করেছেন র্যাব।
রোববার (১৩ জুন) দুপুরে নগরের নতুনপাড়া এলাকার বিআরটিএ কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার।
তিনি বলেন, ‘গোপন সূত্রে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালদের উৎপাতের সংবাদ পেয়ে রোববার (১৩ জুন) সেখানে অভিযান পরিচালনা করে র্যাব। পরে সেখান থেকে দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়।’
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
মিজানুর রহমান/এআরএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত