মাতুয়াইলে দুর্ঘটনায় শিশু নিহত
রাজধানীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও দুই মহিলা আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শিশুর নাম চাদনি (৪)। আহত শিশুর মা রুপালী (৩০) ও অজ্ঞাত (৫০) এক মহিলা।
ঢামেক পুলিশের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, রোববার সন্ধ্যায় কদমতলী থানাধীন মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন চাদনির মা রুপালি। এসময় একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু চাদনিকে মৃত ঘোষণা করেন।
জেইউ/এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৩ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৪ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৫ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার