২০ রোজার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মেরামতের নির্দেশ
ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ২০ রোজার মধ্যেই মেরামত শেষ করার তাগিদ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকাল ১১টায় মহাসড়কের সীতাকুণ্ড এলাকা পরিদর্শন শেষে বাড়বকুণ্ডে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটে অতিষ্ঠ জনগণ। রাস্তার খানাখন্দক মেরামতের কাজ জনগণ হয়রানি হওয়ার আগেই শেষ করতে হবে।
এ সময় স্থানীয় এমপি দিদারুল আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চারলেন প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, উপজেলা চেয়ারম্যান এসএম মামুন, চট্টগ্রাম সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী অরুন আলো বড়ুয়া, কপিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ - জাতীয়
- ১ নারী হয়রানি প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে হবে বিশেষ সেল
- ২ হাম যে পর্যায়ে আছে, কমতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৩ তেলের জন্য হাহাকার, লাইনে পুড়ছে সময়, অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা
- ৪ ৯৯৯-এ ফোন, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশু উদ্ধার
- ৫ চোর বা ডাকাত ধরা পড়লে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না