মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে বের হচ্ছে গ্যাস
ফাইল ছবি
রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে গ্যাস বের হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে নিয়োজিত রয়েছে।
রোববার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, ‘সকাল ৯টা ৩৮ মিনিটে গ্যাস বের হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। গ্যাস বের হওয়ার কারণ অনুসন্ধান ও তা বন্ধের জন্য অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার স্টেশন অফিসার ইউনুস আলীর নেতৃত্বে সেখানে কাজ চলছে।
গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে। বাসে, গাড়িতে, ভবনে, পথে থাকা শতাধিক মানুষ এতে আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন।
ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় গত ২৯ জুন অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম। সর্বশেষ এ ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বম্ব ডিসপোজাল ইউনিটকে।
টিটি/এমএইচআর/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ডিজিএফআই মহাপরিচালকের দায়িত্ব নিলেন কায়সার রশীদ চৌধুরী
- ২ ১৯ মার্চ রাত থেকে ঈদের দিন পর্যন্ত মালবাহী ট্রেন চলাচল বন্ধ
- ৩ সংবিধান সংস্কার সভার শপথ না নেওয়া জনরায়ের প্রতি অশ্রদ্ধা: বদিউল আলম
- ৪ মুড়ি পরিবহনের আড়ালে গাঁজা ও ইয়াবা পাচারের চেষ্টা, হাতেনাতে ধরা যুবক
- ৫ দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের অনুরোধ জানিয়ে সড়ক মন্ত্রীর চিঠি