উপজেলা নির্বাচন অফিসার ও সাব-রেজিস্ট্রার পদে নিয়োগের ফলপ্রকাশ
উপজেলা নির্বাচন অফিসার ও সাব-রেজিস্ট্রার পদে নিয়োগের ফলপ্রকাশ করেছে বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি)। বুধবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০ অনুযায়ী ৩৪তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত নয় এমন প্রার্থীদের মধ্য হতে নির্বাচন কমিশন সচিবালয়ের ‘উপজেলা/থানা নির্বাচন অফিসার’ ৩৩টি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন পরিদফতরের ‘সাব-রেজিস্ট্রার’ ৪৮টি পদ সংশ্লিষ্ট নিয়োগ দেয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে।
বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এনএম/এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- ২ সংরক্ষিত নারী আসন নির্বাচনে কোনো জোটে যাবেন না রুমিন ফারহানা
- ৩ অভ্যুত্থানকারীদের ওপর যে বাহিনীর পোশাকেই হামলা হোক, সবাই অপরাধী
- ৪ ইন্দোনেশিয়া-ব্রাজিল-আফ্রিকায় রপ্তানি বাজার সম্প্রসারণের কাজ চলছে
- ৫ সারাদেশে অভিযানে ২ লাখ ৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার