গুলশানে ৫ ফার্মেসিকে জরিমানা
অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় রাজধানীর গুলশানে পাঁচটি ফার্মেসিকে পৌনে নয় লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-১ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বুধবার গুলশান-২ গোলচত্বর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ। জরিমানাকৃত ফার্মেসিগুলো হলো সাফাবি ফার্মেসি, ব্রিট ফার্মেসি, আল আমিন ফার্মেসি, ফার্মেসি ২৪ ও ইউনাইটেড ফার্মেসি।
র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জানান, ফার্মেসিগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি ছাড়া নানা ধরনের ওষুধ বিক্রি করছিল।
একারণে সাফাবি ফার্মেসিকে তিন লাখ, ব্রিট ফার্মেসিকে এক লাখ, ফার্মেসি ২৪-কে তিন লাখ, আল আমিন ফার্মেসিকে এক লাখ ও ইউনাইডেট ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আশ্রয়ণ প্রকল্পে অনিয়মে শাস্তি পেলেন সিনিয়র সহকারী সচিব রুম্পা
- ২ দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে মন্ত্রী
- ৩ আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: বিদ্যুৎ মন্ত্রী
- ৪ সাংবাদিক শওকত মাহমুদের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- ৫ এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি