কামরাঙ্গীরচরে ব্যাটারি বিস্ফোরণ : বাবা-মায়ের পর চলে গেল মেয়েও
রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর এবার মেয়ে আয়েশাও (৫) না ফেরার দেশে চলে গেছেন।
বুধবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১০ জুলাই বিস্ফোরণে অগ্নিদগ্ধ বাবা আব্দুল মতিন (৪০) ও মা ইয়াসমিন আক্তার ময়না (৩৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন।
শুক্রবার (৯ জুলাই) ভোরে সিলেটিবাজার কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলায় ওই বিস্ফোরণ ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, কামরাঙ্গীরচরে আগুনের ঘটনায় বুধবার সকাল ৭টার দিকে আয়েশা নামে আরও একজন মারা যান। আয়েশার শরীরে ৪৬ শতাংশ দগ্ধ ছিল। এর আগে আয়েশার বাবা-মা মারা যান। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিনজন হলো। মাইশা নামে আরও একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরে ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।
জেএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ বিদেশে কর্মসংস্থানে ভাষা প্রশিক্ষণকেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ২ জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন
- ৩ ধনী-গরিবের ব্যবধান কমিয়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই: ইশরাক
- ৪ ফেব্রুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির
- ৫ সরকারি অফিসে আলোকসজ্জা বন্ধ, এসি চলবে ২৫ ডিগ্রির ওপরে