সাবেক মুখ্য সচিব আব্দুস সামাদের মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রাক্তন একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১০টার পর রাজধানীর বারিধারা জামে মসজিদ ও কালচারাল সেন্টারে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী।
এর আগে বুধবার তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, সাবেক সিএসপি সৈয়দ আব্দুস সামাদ রাঙ্গামাটির এডিসি থাকা অবস্থায় পাকিস্তানি পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারে যোগদান করেন। ভারতের সঙ্গে গঙ্গা পানি চুক্তি এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি স্থাপনে ড. সামাদের অবদানের কথা তিনি স্মরণ করেন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ, দক্ষ, সাহসী এবং কর্তব্যপরায়ণ একজন সরকারি কর্মকর্তা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এসইউজে/এআরএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ৬ দিনে কারাগারে ভোট দিলেন ৪৮৩৩ বন্দি
- ২ আইনের মধ্যেই সব করেছি, বিমানের চেয়ারম্যান পদ নিয়ে শেখ বশিরউদ্দীন
- ৩ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান, দেড় টন প্লাস্টিক বর্জ্য অপসারণ
- ৪ প্রশাসন ক্যাডারের ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন
- ৫ মুসলিম বিশ্বের শিক্ষা-বিজ্ঞানে পশ্চাৎপদতা কাটাতে আরও বিনিয়োগ প্রয়োজন