ধলেশ্বরী ও হানিফ ফ্লাইওভারে টোল দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পদ্মা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করে মুন্সিগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে ধলেশ্বরী সেতু ও মেয়র হানিফ ফ্লাইওভারে টোল পরিশোধ করেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সকল গাড়ির টোল পরিশোধ করেন।
এর আগে প্রধানমন্ত্রী শনিবার সকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে শরীয়তপুরের জাজিরায় যান এবং সেখান থেকে মুন্সীগঞ্জ পৌঁছে স্পিড বোটে মেগা প্রকল্পের নির্মাণ এলাকা পরিদর্শন করেন।
এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপি হানজালার
- ২ বাসা-বাড়িতে সংযোগ থাকলেও গ্যাস নেই: রুমিন ফারহানা
- ৩ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত
- ৪ বন্ধ চিনিকল পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
- ৫ দেশে সচল বিদ্যুৎ উপকেন্দ্র ১৮৩৪টি, চলছে নতুন কেন্দ্র নির্মাণ