যাত্রাবাড়ীতে ফার্নিচারের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শুক্রবার (৬ আগস্ট) দুপুর ২টা ৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি বলেন, ‘যাত্রাবাড়ী এলাকায় মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশের একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোন তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
টিটি/এমএইচআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র
- ২ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিএনপি-জামায়াতের সম্মতি ছিল
- ৩ তুরাগে বাড়িতে ডাকাতের হানায় নারী নিহতের ঘটনায় গ্রেফতার ২
- ৪ চট্টগ্রামে খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
- ৫ সিগারেটের দাম বাড়ায় ৩৭ শতাংশ তরুণ ধূমপায়ী ধূমপান কমিয়েছেন