দেশে ফিরেছেন নৌ প্রধান
বাংলাদেশ নৌবাহিনীর জন্য গণচীনে নির্মিত যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব রোববার দেশে ফিরেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম বিমানবন্দরে নৌপ্রধানকে স্বাগত জানান।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় চীনের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান উচাং শীপ বিল্ডিং অব কোম্পানী লিমিটেডে বাংলাদেশ নৌবাহিনীর জন্য করভেট ক্লাসের জাহাজ দুটি নির্মিত হয়।
যুদ্ধজাহাজ দুটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন কমডোর এ কে এম ফারুক হাসান। নির্মিত যুদ্ধজাহাজ দুটি জানুয়ারি মাসে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এসএ/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ যাকাত ব্যবস্থা আধুনিক ও সংগ্রহ-বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ করতে কমিটি
- ২ ক্রীড়া ভাতা, কার্ড ও নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর
- ৩ খেলোয়াড়রা রাজনৈতিক নয়, দেশের প্রতিনিধি হোক: প্রধানমন্ত্রী
- ৪ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা
- ৫ ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী