করোনায় ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি রহিমের মৃত্যু
দশ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি কারাবন্দি ব্রিগেডিয়ার (অব:) আব্দুর রহিম আর বেঁচে নেই। আজ সকাল ৮টা ১৪ মিনিটে তিনি মারা যান। পরে তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কয়েকদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ২ থেকে করোনা পজিটিভ হওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫নং ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।
কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ২ থেকে করোনা পজিটিভ হওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫নং ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
টিটি/এমআরএম/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ৬ দিনে কারাগারে ভোট দিলেন ৪৮৩৩ বন্দি
- ২ আইনের মধ্যেই সব করেছি, বিমানের চেয়ারম্যান পদ নিয়ে শেখ বশিরউদ্দীন
- ৩ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান, দেড় টন প্লাস্টিক বর্জ্য অপসারণ
- ৪ প্রশাসন ক্যাডারের ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন
- ৫ মুসলিম বিশ্বের শিক্ষা-বিজ্ঞানে পশ্চাৎপদতা কাটাতে আরও বিনিয়োগ প্রয়োজন