রাজধানীর নবাবপুরে ডিসেন্ট বেকারিতে আগুন
রাজধানীর নবাবপুরের আলুবাজার রোডের ডিসেন্ট বেকারিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, নবাবপুরের আলুবাজার রোডের ডিসেন্ট বেকারিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৮টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মাত্র ২২ মিনিটে রাত ৮টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
টিটি/বিএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ফ্লাইট স্থগিতে দিশেহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
- ২ যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
- ৩ উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা: ইসি
- ৪ র্যাবের অভিযান: চকবাজারে ৭ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
- ৫ নির্বাচন এত অবাধ-শান্তিপূর্ণ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী