নথি গায়েব করার অভিযোগে কর্মচারী বরখাস্ত
বাসা বরাদ্দে অনিয়মসহ শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুল লতিফকে কর্মচ্যুত করা হয়েছে। এছাড়া নথি গায়েব করায় মো. সোহেল রানা নামে আরেক কর্মচারীকে কর্মচ্যুত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
কর্মচ্যুত দুই কর্মচারীর মধ্যে মো. আব্দুল লতিফ ডিএসসিসির স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক।
এমএমএ/এআরএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ চার ঘণ্টা লাইনে থেকেও তেল মিললো না, মোটরসাইকেল চালকদের ক্ষোভ
- ২ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম
- ৪ বিলুপ্ত হতে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
- ৫ শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণে কর্মচারীদের বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস