বাঁশখালীতে ৩০ মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩০ মামলার আসামি মো. আলমগীর ওরফে দিদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে তার আরেক সহযোগী মো. বাদশাকেও (৪০) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি এলজি ও ছয় রাউন্ড গুলি জব্দ করে র্যাব।
রোববার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শনিবার বিকেলে বাঁশখালীর বশির উল্লাহ মিয়াজি বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে মাদকদ্রব্য নিয়ে একদল লোক উপজেলা সদরের দিকে আসছে- এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি অটোরিকশাকে থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু অটোরিকশাটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে সেখান থেকে দুই ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।’
নুরুল আবছার বলেন, ‘গ্রেফতারকৃত দুই আসামিকে জব্দ করা অস্ত্র ও গুলিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।’
মিজানুর রহমান/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম প্রেস ক্লাবের সমস্যার সমাধান হবে গঠনতান্ত্রিক উপায়ে
- ২ জনতার জাগরণ: স্বাধীনতার পথে বাঙালির দৃঢ় অঙ্গীকার
- ৩ উত্তরায় অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি, অস্ত্রসহ গ্রেফতার ৩
- ৪ ইসলামের দুশমনরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ধর্মমন্ত্রী
- ৫ সরকারে থাকা অবস্থায় দুর্নীতি করিনি, কাউকে করতেও দেইনি: আসিফ নজরুল