দেশবাসীকে জয়ের শুভেচ্ছা
দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার বিকেল ৩টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।
জয় লেখেন, "দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা। এদিন পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী দুর্বৃত্ত জামায়াত-ই-ইসলামীর দ্বারা নৃশংসভাবে নিহত ত্রিশ লাখ ভাই বোনকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
তিনি আরো লেখেন, "অবশেষে ৪৪ বছর পরে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে তারা সুবিচার পাচ্ছেন। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!”
প্রসঙ্গত, আজ ৪৪তম বিজয় দিবসে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা ৩০ লাখ শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করছে দেশবাসী।
এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী
- ২ এবার কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঈদ কেনাকাটায় স্বস্তি
- ৩ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী
- ৪ জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই